করোনা চিকিৎসায় ১০০ অত্যাধুনিক ভেন্টিলেটর দেবে আমেরিকা: স্বাস্থ্যমন্ত্রী

শুক্রবার, অক্টোবর ১৬, ২০২০,১:১২ অপরাহ্ণ
0
29

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমেরিকা বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। দেশের যেকোন দুর্যোগে আমেরিকা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। কোভিড-১৯ মোকাবিলায় আমেরিকা বাংলাদেশের কোভিড-সহ অন্যান্য চিকিৎসা সেবা দিতে নতুন ও অত্যাধুনিক একশ’টি ভেন্টিলেটর দেবে।

গতকাল রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যান্টিলেটর মেশিন ও গ্যাস এনালাইজার মেশিন হস্তান্তর সংক্রান্ত এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশের পক্ষে স্বাস্থ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম এবং যুক্তরাষ্ট্রের পক্ষে সেদেশের ডিপার্টমেন্ট অভ্‌ স্টেট এর ডেপুটি সেক্রেটারি স্টেফেন এডওয়ার্ড বাইগান, বাংলাদেশে নিযুক্ত ইউএসএ অ্যাম্বাসেডর আর্ল আর মিলার-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

বৈঠকে করোনা সংকট মোকাবিলায় উভয় দেশের বাস্তব অভিজ্ঞতা বিনিময় করা হয় এবং উভয় দেশে কোভিড-১৯ এর কারণে প্রাণ দেয়া মানুষদের আত্মার শান্তি কামনা করা হয়। স্বাস্থ্যমন্ত্রী বৈঠকে করোনাকালীন বাংলাদেশের নানা উদ্যোগসমূহ তুলে ধরেন এবং দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে করোনা মোকাবিলায় দিক নির্দেশনা দিয়েছেন তার বর্ণনা দেন।

অনুষ্ঠানে আমেরিকার প্রতিনিধিগণ করোনা মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগসমূহের ভূয়সী প্রশংসা করেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বের কথা উল্লেখ করেন। বৈঠকে আগামীতে ভ্যাক্সিন উৎপাদন শুরু হলে আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন ডেপুটি সেক্রেটারি বাইগান এবং বাংলাদেশের পক্ষে দ্রুত ভ্যাক্সিন পেতে আমেরিকা সরকার সব ধরনের সহায়তা করবেন বলেও জানান তিনি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে