[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলায় মঙ্গলবার পর্যন্ত আরও ৪ জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত ৬৯৯ জন আক্রান্ত হল।
ঝালকাঠি জেলার ৪ টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ২৬১ জন, নলছিটি উপজেলায় ১৪৩ জন, রাজাপুর উপজেলায় ২১৭ জন, ও কাঠালিয়া উপজেলায় ৭৮ জন। ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ৩৫৯৪ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়।
প্রাপ্ত রিপোর্টে ৬৯৯ জনের পজেটিভ ও ২৮৯৫ জনের নেগেটিভ পাওয়া যায়। সুস্থ হয়েছেন ৫৬৫ জন। মৃত্যু হয়েছে ১৭ জনের । হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১২১ জন, হাসপাতাল আইসোলিয়শনে রয়েছে ১ জন।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এই তথ্য প্রদান করেছেন।





























