ঝিনাইদহে ছাত্রলীগ নেতার মাদক সেবনের ছবি ভাইরাল, প্রতিবাদে সংবাদ সম্মেলন

শনিবার, জুন ২৯, ২০১৯,১০:০৬ পূর্বাহ্ণ
0
174

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ও বিভিন্ন অনলাইনে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদের এডিটিং মাদক সেবনের বিভ্রান্তিকর ছবি ভাইরাল করা হয়েছে।

এ ঘটনায় জেলা ছাত্রলীগ শনিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খায়রুল ইসলাম টিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত আব্দুল্লাহ এপি, সরকারি কে সি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক রিপন, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মিঠু মালিতা, ঝিনাইদহ কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক হোসেনসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত আব্দুল্লাহ এপি ।

তিনি দাবি করেন, রানা হামিদের বিরুদ্ধে একটি কুচক্রী মহল ফেসবুকসহ বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে এডিটিং করা মাদক সেবনের একটি ছবি প্রকাশ করেছে। এর সঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদের কোনও সম্পর্ক নেই। একটি কুচক্রী মহল ষড়যন্ত্রমূলকভাবে এই ছবি ছড়িয়ে দিয়েছে। এর মাধ্যমে জেলা ছাত্রলীগকে বির্তকিত ও  রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা হচ্ছে ওই কুচক্রী মহল। আমরা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এদিকে এই ঘটনায় জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নং ১৫৪০।

এছাড়া শুক্রবার জেলা ও উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে