বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে সম্মাননাপত্র পেল প্রাণিসম্পদ মন্ত্রণালয়

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২০,৯:৩৮ পূর্বাহ্ণ
0
35

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি দক্ষতার সাথে বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ সরকারের কাছ থেকে সম্মাননাপত্র পেয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ২০১৮-১৯ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে সরকারের সকল মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে অষ্টম স্থান অর্জন করায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ সম্মাননাপত্র পেয়েছে।

গতকাল সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় ও বিভাগসমূহের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ সম্মাননাপত্র গ্রহণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত সম্মাননাপত্রটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের হাতে তুলে দেন সচিব রওনক মাহমুদ।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, বার্ষিক কর্মসম্পাদনের সাফল্যের স্বীকৃতিস্বরূপ আমরা সম্মাননাপত্র পেয়েছি। এ কৃতিত্ব মাঠ পর্যায়ের কর্মকর্তা-সহ সংশ্লিষ্ট সকলের। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে ভবিষ্যতে প্রথম অবস্থান অর্জনে আমরা সচেষ্ট হবো।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, শ্যামল চন্দ্র কর্মকার ও সুবোল বোস মনি, যুগ্মসচিব মোঃ তৌফিকুল আরিফ ও শাহীন মাহবুবা-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে