যাত্রাবাড়ীতে ৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২০,১১:৫৩ অপরাহ্ণ
0
12

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজধানীর যাত্রাবাড়ী থেকে আবু তাহের (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে তাকে গ্রেপ্তার করা হয় যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাইফুর রহমান আজাদ জানান, গ্রেপ্তারকৃত আবু তাহের দীর্ঘদীন ধরে কৌশলে কক্সবাজার থেকে মাদকদ্রব্য ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করছিল।

আবু তাহেরের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করেছে পুলিশ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে