[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে ছয় দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত পল্লবী থানার প্রতারণা ও চেক জালিয়াতি মামলায়।
গতকাল বুধবার এই আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মো. মাসুদ উর রহমানের আদালত।
এর আগে তাকে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন খারিজ করে এ রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র্যাব।


























