[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝালকাঠি প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঝালকাঠি প্রেসক্লাব মঙ্গলবার বিকালে ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এতে প্রধান অতিথি ছিলেন (ভার্চুয়ালি সংযুক্ত)।
অতিথিদের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌরমেয়র মোঃ লিয়াকত আলী তালুকদার; স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি, শিশু বিশেষজ্ঞ, অধ্যাপক, ডা. অসীম কুমার সাহা এবং জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক তরুন কর্মকার বক্তৃতা করেন। সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাউদ্দিন আহমেদ সালেক, প্রেস ক্লাবের আজীবন সদস্য মনোয়ার হোসেন খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশিফুর রহমান দিপু লষ্কর।
এছাড়া প্রেস ক্লাব কর্মকর্তাদের মধ্যে সহসভাপতি দুলাল সাহা, সাধারণ সম্পাদক আককাস সিকদার, সহসাধারণ সম্পাদক কেএম সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা এবং সহযোগী সংগঠনের প্রতিনিধিদের মধ্যে ‘৭১ এর চেতনা’ এর সাধারণ সম্পাদক সৈয়দা মাহফুজা মিষ্টি আলোচনায় অংশ নেন।
পরে বঙ্গবন্ধুসহ পচাত্তরের পনের আগস্টে নিহতদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির উন্নয়ন-অগ্রগতি কামনা করে দোয়া করা হয়। প্রেস ক্লাবের সাবেক সভাপতি মু.আবদুর রশিদ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





























