[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
হেল্পিং হেন্ড ফর চিটাগোনিয়ান ইনক,ইউএসএ এর উদ্যোগে প্রতিনিয়ত বিভিন্ন হাসপাতাল, কোভিড আক্রান্ত ব্যক্তিদের দাফন কাজে নিয়োজিত সংগঠনের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করছে।
তার অংশ হিসেবে আজ ৭ জুলাই হেল্পিং হেন্ড ফর চিটাগোনিয়ান ইনক,ইউএসএ এর উদ্যোগে বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে এর জন্য বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন কে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (মাস্ক, গ্লাভস, ক্লিয়ার চশমা (গগলস) এবং পিপিই (গাউন) সহ অনান্য সামগ্রী হস্তান্তর করেন হেল্পিং হ্যান্ড ফর চিটাগোনিয়ান ইনক.চট্টগ্রাম এর প্রধান সমন্বয়ক ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক বোর্ড সদস্য আলহাজ্ব ইউনুস গণি চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন আবু তৈয়ব,মনোয়ার মুন্না প্রমুখ





























