দুর্যোগকালীন সেবা প্রদানে রৌমারী উপজেলাকে ওয়াটার মিনিবাস প্রদান করলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

রবিবার, জুলাই ৫, ২০২০,১০:২৫ পূর্বাহ্ণ
0
23

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন দুর্যোগকালীন চরাঞ্চলের অসহায় মানুষের জরুরি সেবা পরিচালনার জন্য কুড়িগ্রামের রৌমারী উপজেলা প্রশাসনকে একটি ওয়াটার মিনিবাস প্রদান করেছেন। এ সময় তিনি জানান, ভবিষ্যতে রাজিবপুর ও চিলমারী উপজেলায় আরো একটি করে ওয়াটার মিনিবাস দেওয়া হবে।   

          প্রতিমন্ত্রী গতকাল রৌমারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরানের হাতে ওয়াটার মিনিবাসের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-সহ স্থানীয় আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

          হস্তান্তর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, কুড়িগ্রাম জেলার রৌমারী, চিলমারী, রাজীবপুর উপজেলা চর ও নদীভাঙন এলাকা হওয়ায় প্রতিবছরই বন্যা-সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ লেগে থাকে। এ বছর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানুষ আরো কষ্টে আছে। তিনি বলেন, বর্তমান সরকার দুর্যোগকালীন অসহায় দরিদ্র মানুষের সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো অসহায় দরিদ্র অনাহারে থাকবে না। সরকার দুর্যোগের সময় দরিদ্র মানুষের নিকট খাদ্য, বস্ত্র ও অসুস্থদের ঔষধ ঘরে পৌঁছে দেবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে