১৫ জুন পর্যন্ত সার্বিক কার্যাবলি ও চলাচলের নিষেধাজ্ঞা সীমিত করার সিদ্ধান্ত

শুক্রবার, মে ২৯, ২০২০,৫:৫০ অপরাহ্ণ
0
23

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তাররোধ এবং পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে সরকার আগামী ৩১ মে থেকে ১৫ জুন ২০২০ পর্যন্ত শর্তসাপেক্ষে দেশের সার্বিক কার্যাবলি এবং জনসাধারণের চলাচলের নিষেধাজ্ঞা সীমিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ৫, ৬, ১২ ও ১৩ জুন ২০২০ সাপ্তাহিক ছুটি এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত থাকবে।

          উক্ত নিষেধাজ্ঞাকালীন সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত অফিসসমূহ নিজ ব্যবস্থাপনায় সীমিত পরিসরে খোলা থাকবে। ঝুঁকিপূর্ণ ব্যক্তি, অসুস্থ কর্মচারী এবং সন্তানসম্ভবা নারীগণ কর্মস্থলের উপস্থিতি থেকে বিরত থাকবেন।

          এক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের জন্য সর্বাবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যসেবা বিভাগ কর্তক জারিকৃত ১৩ দফা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। উক্ত নিষেধাজ্ঞাকালীন কর্মকর্তা-কর্মচারীগণ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।  

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে