[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, অধ্যক্ষ নিলুফার মঞ্জুর এ দেশের শিক্ষা ব্যবস্থার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দেশ ও জাতি তাঁর এই অবদানের কথা মনে রাখবে।
প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার (২৬ মে) ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজধানীর সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর।


























