করোনা মোকাবিলায় নিরপত্তা কর্মীদের করণীয়

মঙ্গলবার, মে ১৯, ২০২০,৯:৫০ পূর্বাহ্ণ
0
21

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত কোভিড-১৯ নিয়ন্ত্রণ কেন্দ্র ‘কোভিড-১৯ এর সামাজিক ও প্রাতিষ্ঠানিক সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কারিগরি নির্দেশনা’ প্রণয়ন করেছে। এই নির্দেশনায় বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা ও প্রতিষ্ঠানের জন্য পরামর্শ প্রদান করা হয়েছে। কোভিড-১৯ মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নিরপত্তা কর্মীদের জন্য পালনীয় কারিগরি নির্দেশনাসমূহ নিম্নরূপ :

  • কর্মক্ষেত্রে মাস্ক পরিধান করা এবং উপযুক্ত ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা উচিত।
  • প্রতিদিন নিজেরাই নিজেদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করুন এবং যথাযথভাবে সংস্থাকে রিপোর্ট করুন। যদি কারো মধ্যে সন্দেহজনক কোনো লক্ষণ থাকে, তৎক্ষণাত সংস্থাকে জানান এবং তাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার উপদেশ দিন।
  • ডিউটি রুম ও আস্তানা পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখুন এবং প্রয়োজনে জীবাণুনাশক ব্যবহার করুন।
  •  কর্মস্থলে হাত জীবাণুমুক্ত রাখার বিধিমালা মেনে চলুন।
  • কর্মস্থলের পোশাক পরিষ্কার পরিচ্ছন্নত রাখুন; নিয়মিত সাবান পানি দিয়ে কাপড় পরিষ্কার করুন।
  • যেসব নিরাপত্তা কর্মীরা বাহ্যিক মানুষের তাপমাত্রা মাপা ও রেকর্ড রাখার কাজে জড়িত, নূন্যতম
    ১ মিটার বা তার বেশি দূরত্ব বজায় রেখে কাজ করুন।
  • কাজের সময় যদি কোনো কোভিড-১৯ আক্রান্ত সন্দেহভাজন ব্যক্তি পাওয়া যায়, তৎক্ষণাত মালিক প্রতিনিধিকে অবগত করুন এবং ব্যক্তিগত সুরক্ষামূলক শিষ্টাচার গ্রহণ করুন।
  • নিরাপত্তা কর্মী যারা মেডিকেল বা কোয়ারিন্টাইন ক্ষেত্রে দায়িত্বরত, তারা অবশ্যই নির্দেশ অনুযায়ী ব্যক্তিগত সুরক্ষা নীতিমালা মেনে চলুন।
  • যথাসম্ভব জনসমাগম এড়িয়ে চলুন এবং দলবদ্ধভাবে আড্ডা দেওয়া থেকে বিরুত থাকুন। 
বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে