জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে রাশেদ খান মেননের শোক

বৃহস্পতিবার, মে ১৪, ২০২০,৩:২৩ অপরাহ্ণ
0
58

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক, বুদ্ধিজীবী, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, অধ্যাপক আনিসুজ্জামান তার বুদ্ধিবৃত্তিক অবস্থান, প্রগতিশীল ভাবনা ও চিন্তক হিসেবে দেশে-বিদেশে সম্মানিত ছিল। এবং বাংলাদেশের জন্য অনেক সম্মান বয়ে এনেছেন। তাঁর মৃত্যুতে এদেশের মুক্তিবুদ্ধির চর্চার একটি অধ্যায়ের অবসান ঘটলো। জাতি তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

তিনি শোকসন্তপ্ত পরিবার ও সকল ভক্ত অনুরাগীদের সমবেদনা জ্ঞাপন করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে