[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাজধানীর পরিবাগে ১৫ তলা একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে। আগুন লাগার ৪৫ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল সিকদার জানান, বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে বহুতল ভবনটির ১১ তলায় আগুন লেগেছে। তাদের আটটি ইউনিট ২টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।





























