কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) ২০২০ নির্বাচনের জন্য আবেদন আহ্বান

মঙ্গলবার, মার্চ ১৭, ২০২০,৮:২৫ পূর্বাহ্ণ
0
36

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সিআইপির আদলে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি নীতিমালা ২০১৯ (এআইপি নীতিমালা ২০১৯) অনুযায়ী প্রথমবারের  মতো এআইপি ‘এগ্রিকালচারাল ইম্পোর্টেন্ট পার্সন’ নির্বাচন করা হবে। এ জন্য আবেদন আহ্বান করা হয়েছে।

            এআইপি ২০২০ নির্বাচনের জন্য নির্ধারিত আবেদন ফরম ও এআইপি নীতিমালা ২০১৯ কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.moa.gov.bd; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইট www.dae.gov.bd; কৃষি তথ্য সার্ভিসের ওয়েবসাইট www.ais.gov.bd এ পাওয়া যাবে। এছাড়া আবেদন ফরম  কৃষি সম্পসারণ অধিদপ্তরের সকল উপজেলা কৃষি অফিসারের কার্যালয়েও পাওয়া যাবে।

            সফল কৃষক ও ভাল উৎপাদনকারীকে সিআইপির আদলে এআইপি পুরস্কার প্রদান করা হবে। এআইপি অ্যাওয়ার্ডপ্রাপ্তগণ সিআইপির মতো সুযোগ-সুবিধা পাবেন।

            কৃষি উদ্ভাবন (জাত/প্রযুক্তি); কৃষি উৎপাদন/বাণিজ্যিক খামার স্থাপন ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প; রপ্তানিযোগ্য কৃষি পণ্য উৎপাদন; স্বীকৃত বা সরকার কর্তৃক রেজিস্ট্রিকৃত কৃষি সংগঠন এবং বঙ্গবন্ধু কৃষি পুরস্কারে স্বর্ণপদকপ্রাপ্ত এই পাঁচটি বিভাগে সবোর্চ্চ ৪৫ জন ব্যক্তিকে এআইপি ২০২০ হিসেবে নির্বাচন করা হবে।

            আগ্রহীদেরকে মনোনয়ন ফরম ও নিয়মাবলি সংগ্রহ করে তা পূরণপূর্বক আগামী ১৪ এপ্রিলের মধ্যে উপজেলা কমিটির নিকট জমা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। উপজেলা কমিটি প্রাপ্ত আবেদন যাচাই-বছাইপূর্বক ৩০ এপ্রিলের মধ্যে জেলা কমিটির নিকট প্রেরণ করবে এবং জেলা কমিটি ১৫ মে’র মধ্যে তা কৃষি মন্ত্রণালয়ে প্রেরণ করবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে