ভারতে হাসপাতাল থেকে পালিয়েছে সন্দেহভাজন ১১ করোনা রোগী

সোমবার, মার্চ ১৬, ২০২০,৯:১৫ পূর্বাহ্ণ
0
55

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি হাসপাতালের আইসোলেশন থেকে সন্দেহভাজন ১১ করোনা রোগী পালিয়ে গেছেন। তারা সবাই দুবাই থেকে এসেছিলেন। ইতোমধ্যেই মহারাষ্ট্র প্রশাসন পলাতক ব্যক্তিদের খুঁজতে মাঠে নেমেছে।

সোমবার (১৬ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দুবাইয়ে ক্রিকেট খেলায় অংশ নিতে গিয়েছিলেন ওই ১১ জন। দেশে ফেরার পর তাদের নবি মুম্বাই সরকারি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছিল। সেখান থেকে কাউকে না জানিয়ে পালিয়ে গেছেন সবাই। এ ঘটনার পর পলাতকদের দায়িত্বজ্ঞানহীনতার পাশাপাশি প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। নবি মুম্বাইয়ের মিউনিসিপ্যাল করপোরেশন ও পুলিশ প্রশাসন ইতোমধ্যেই তাদের খোঁজ শুরু করেছে।

যদিও ১১ জনের কারোরই শারীরিক পরীক্ষার ফলাফল এখনও আসেনি। তবুও তাদের দ্রুত হাসপাতালে ফেরানোর চেষ্টা হচ্ছে। কারণ এদের মধ্যে সত্যিই যদি কেউ করোনা আক্রান্ত থাকেন তবে সেটি আরও অনেকের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এর আগেও মহারাষ্ট্রের হাসপাতাল থেকে দু’বার রোগী পালানোর ঘটনা ঘটেছে। কিছুদিন আগেই একজন নাগপুরের একটি হাসপাতাল থেকে পালিয়েছিলেন। শহরের আরেকটি হাসপাতাল থেকেও এক সন্দেহভাজন করোনা রোগী পালিয়েছেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে