রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী করা আমাদের নৈতিক ও আদর্শিক দায়িত্ব

বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২০,৬:০৯ পূর্বাহ্ণ
0
28

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। তিনি সমাজের অনগ্রসর ও পশ্চাৎপদ শ্রেণীর জীবনমান উন্নয়নে উদ্যাগী ভূমিকা পালন করে যাচ্ছেন। তিনি গতকাল বাংলাদেশের মোট জনগোষ্টির বিশাল অংশকে মুক্তিযুদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ প্রায় শত কোটি টাকা বরাদ্ধ দিয়ে চলেছেন। এর ফলে প্রান্তিক জনগোষ্ঠির জীবনমানের শ্রী বৃদ্ধি হয়েছে। তাঁর সরকারের সমস্ত অর্জন ও সফলতাগুলো ঘরে ঘরে পৌছে দিয়ে জনগণের মন জয় করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করা আমাদের সকলের নৈতিক ও আদর্শিক দায়িত্ব। তিনি যুব মহিলা লীগের নেতাকর্মীদের নিবেদিত হয়ে প্রতিটি এলাকায় মা বোনদের নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য উদ্বুর্ধ করার আহবান জানান।

গতকাল বুধবার ১১ মার্চ সকালে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরীর প্রধান নির্বাচনী কার্য্যলয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, চট্টগ্রামের আসন্ন মেয়র নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়ে কোন প্রশ্ন তৈরির অবকাশ নেই। যারা দল করবেন, তাদেরকে দলের সিদ্ধান্ত অবশ্যই মানতে হবে। সর্বোপরি একজন কমিটেড রাজনৈতিক হিসাবে আমাদেরকে ও আপনাদেরকে মনে রাখতে হবে, ব্যাক্তি হিসাবে আমাদের অনেক চাওয়া-পাওয়া থাকতে পারে। কিন্তু দলীয় ও আদর্শিক স্বার্থে ব্যাক্তিগত ক্ষুদ্র স্বার্থগুলোকে পরিহার করে দলীয় ঐক্যের ভিক্তিকে সুদৃঢ় করতে হবে। আমরা যদি তা পারি তাহলে আসন্ন চসিক নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থীকে কেউ ঠেকাতে পারবে না।

অনুষ্ঠানে দলীয় মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী বলেন, ব্যাক্তিগতভাবে আমার কোন চাওয়া-পাওয়া নেই। আমার দীর্ঘ রাজনৈতিক পথচলায় আদর্শিক ও সামষ্টিক স্বার্থকেই প্রাধন্য দিয়ে আসছি। যুব মহিলা লীগের নেতাকর্মীদের উদ্দ্যোশ্য করে বলেন, আমি আপনাদের মাধ্যমে প্রতিটি এলাকায় ঘরে ঘরে আমার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম পৌছে দিন। আমার দৃঢ় বিশ্বাস সেই কাজটি আপনারা আন্তরিকতার সাথে দায়িত্বটি পালন করবেন। আমার পূর্বসূরী সিটি মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরী এবং বর্তমান মেয়র আ.জ.ম নাছির উদ্দীন চট্টগ্রামের উন্নয়নে যে পরিকল্পনা বাস্তবায়নের স্বপ্ন দেখেন, আমি মেয়র নির্বাচিত হলে অগ্রাধিকার ভিক্তিতে সেগুলো বাস্তবায়ন করবো।

চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক অধ্যাপিকা সায়রা বানু রৌশনীর সভাপতিত্বে ও মমতাজ বেগম রোজীর সঞ্চলনায় অনুষ্ঠিত মতবিনিময়র সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, উত্তর জেলা আওয়ামীলীগের নেতা জসিম উদ্দীন শাহ প্রমুখ। মতবিনিময় সভায় যুব মহিলা লীগের ৪৩টি ওয়ার্ডের সাংগঠনিক নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে