[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
জিম্বাবুয়ে দল টাইগারদের ওপেনিং জুটি ভাঙল লিটন দাসকে রান আউটের ফাঁদে ফেলে। এই ডানহাতি ব্যাটসম্যান দলীয় ৩৫ রানে ফিরে যান তিনি। গত ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন, এ ম্যাচে করেন ১৪ বলে ৯ রান। তার বিদায়ে ক্রিজে আসেন নাজমুল হাসান শান্ত। অন্যপ্রান্তে সাবলীলভাবে খেলছেন টাইগারদের সেরা ওপেনার তামিম ইকবাল। ৩৫ বলে ৭ চারে ৪৪ রানে অপরাজিত রয়েছেন এই ড্যাশিং ওপেনার।
এর আগে, অধিনায়ক মাশরাফিন বিন মোর্ত্তজা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। একাদশে দুই পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন পেসার মোহাম্মদ সাইফুদ্দিন ও মোস্তাফিজুর রহমান। খেলছেন পেসার মোহাম্মদ আল আমিন ও শফিউল ইসলাম।































