[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা জরুরি বৈঠকে বসেছেন। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় রাজধানীর মতিঝিলে অবস্থিত ঐক্যফ্রন্ট আহ্বায়ক গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনায় এ বৈঠক শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।
মিন্টু বলেন, দুপুর পৌনে ১২টায় এ বৈঠক শুরু হয়েছে। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সভাপতিত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, গণফোরামের সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট মহসীন রশীদ, মোস্তাক আহমদ, নাগরিক ঐক্যের সমন্বয়কারী শহিদুল্লাহ কায়সার, বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল।































