এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ আজ থেকে শুরু

বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০১৯,৬:০৪ পূর্বাহ্ণ
0
163

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হচ্ছে। এইচএসসি পরীক্ষার্থীরা আজ ১২ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ পাবে। আর ১২ ডিসেম্বের থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আলিম পরীক্ষার্থীদের ফরম পূরণ করা যাবে। ঢাকা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, ২০২০ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ ২০১৯ সালের পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের আগামী ১২ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। বিলম্ব ফিসহ ২৪ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত এইচএসসির ফরম পূরণ করা যাবে। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি ২৩ ডিসেম্বর পর্যন্ত জমা দেয়া যাবে। ১০০ টাকা বিলম্ব ফিসহ ২৪ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ফি জমা দেয়া যাবে বলে ফরম পূরণের বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা বোর্ড।

এদিকে, আগামী ১২ ডিসেম্বর থেকে ২০২০ সালের আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হতে যাচ্ছে। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ চলবে। একই সঙ্গে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে আলিমের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। গত ২৫ নভেম্বর মাদরাসা শিক্ষা বোর্ড থেকে আলিম পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে