সড়ক পরিবহন আইনের প্রচারনায় যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ

শুক্রবার, নভেম্বর ২৯, ২০১৯,৪:৪৪ পূর্বাহ্ণ
0
18

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

পথচারী, শিক্ষার্থী, যাত্রী, চালক, শ্রমিকদের “সড়ক পরিবহন আইন-২০১৮” বিষয়ে সচেতন করতে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় সচেতনতামূলক প্রচারনা চালিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের চট্টগ্রাম আঞ্চলিক কমিটি।
গতকাল ২৮ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। উক্ত সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক মো. সামসুদ্দীন চৌধুরী, আগ্রাবাদ ট্রাফিক পুলিশ বক্সের ইনচার্জ সাজেদুল ইসলাম, চট্টগ্রাম আঞ্চলিক কমিটি সহ-সভাপতি মো. ইউসুফ, সাধারণ সম্পাদক মোখতার হোসাইন, মো. হাবিবুর রহমানসহ আঞ্চলিক কমিটির সদস্যবৃন্দ।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মো. সামসুদ্দীন চৌধুরী “সড়ক পরিবহন আইন-২০১৮” বিষয়ে চালক, হেলপার ও যাত্রী ও পথচারীদের অবহিত করেন। নির্ধারিত বাস স্টপেজে বাস থামানো, চলন্ত অবস্থায় বাসের দরজা বন্ধ রাখা, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ী না চালানো, গাড়ী চালনার আগে গাড়ীর অন্যান্য কাগজপত্র সঠিক আছে কিনা তা দেখে নেয়া ও পথচারীদের রাস্তা পারাপারে (ফুটওভারব্রিজ, জেব্রা ক্রসিং ব্যবহার) ইত্যাদি বিষয় মেনে চলার জন্য চালক, হেলপার ও পথচারীদের আহ্বান জানান।

“সড়ক পরিবহন আইন-২০১৮” প্রতি সকলকে শ্রদ্ধাশীল হওয়ার অনুরোধ জানান। একই সাথে সংগঠনের পক্ষ থেকে আগ্রাবাদ এলাকার গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন সমূহে সচেতনতা মূলক মাইর্কিং এর মাধ্যমে জনগণকে “সড়ক পরিবহন আইন-২০১৮” সম্পর্কে অবগত করা হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে