বুলবুলের প্রভাবে কমেছে সামুদ্রিক মাছের দাম

বুধবার, নভেম্বর ১৩, ২০১৯,৯:৫২ পূর্বাহ্ণ
0
268

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঘূর্ণিঝড় বুলবুলের পর সব ধরনের সামুদ্রিক মাছের দাম পাইকারি বাজারে কমে গেছে। ব্যবসায়ীদের দাবি মাছের সরবরাহ কম থাকলেও বরফ সংকটে মাছের দরপতন। বিভিন্ন স্থান থেকে আনা সামান্য বরফ দিয়েই চলছে সামুদ্রিক মাছের পাইকারি বাজার বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। ব্যবসায়ীরা বরফের অভাবে ঢাকায় মাছ পাঠাতে পারছেন না।

ঘূর্ণিঝড় বুলবুলের পর এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বরগুনার পাথরঘাটা, তাই বরফ কলগুলো বন্ধ রয়েছে। সামুদ্রিক মাছের পাইকারি বাজারে যার প্রভাব পড়েছে। বরফ না থাকায় জেলেরা গভীর সমুদ্রে না গিয়ে ধরা মাছ নিয়ে দ্রুত ঘাটে ফিরছেন।

জেলেরা জানান, গভীর সমুদ্রে যাওয়া যাচ্ছে না। মাছ নিয়ে আবার চলে আসা লাগে একদিনের মধ্যেই। এদিকে বিক্রির জন্য ঢাকায় পাঠাতে প্রয়োজনীয় বরফ না থাকায় মাছের দাম অর্ধেক কমে গেছে। বরিশাল ও খুলনা থেকে সংকট মোকাবিলায় সামান্য বরফ আনা হয়েছে। জেলে, পাইকার ও আড়তদারদের যা দিগুণ দামে কিনতে হচ্ছে।

ঘূর্ণিঝড় বুলবুলের আগে কেজি সাইজের ইলিশের মণ ৩০ থেকে ৩২ হাজার টাকা ছিল, যা এখন বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ হাজার টাকায় নেমেছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে