[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
পাকিস্তান-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যানবেরায় মুখোমুখি হয়েছিল দুই দল। মঙ্গলবারের ওই ম্যাচ দেখতে বিয়ের আসরে মগ্ন হয়েছিলেন ক্রিকেটপ্রেমী নবদম্পতি। ওই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনায় এসেছেন তারা।
মার্কিন যুক্তরাষ্ট্রের ওই দম্পতির খেলা উপভোগের ওই মুহূর্তের একটি ছবি বর হাসান তাসলিম আইসিসিকে পাঠিয়েছিলেন। আর সেই ছবি পাওয়ার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আইসিসি। এরপরই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়।
এদিন নবদম্পতিকে আশীর্বাদ করতে হাজির ছিলেন শুভানুধ্যায়ীরা। কিন্তু সেসবের মধ্যেও বাইশ গজের জাদুর প্রভাব কাটিয়ে উঠতে পারেননি তারা। ছবিতে সেটাই স্পষ্ট ফুটে উঠেছে।































