বাংলাদেশের কৃতিত্বকে অস্বীকার করব না: রোহিত

সোমবার, নভেম্বর ৪, ২০১৯,৫:৫৭ পূর্বাহ্ণ
0
21

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ম্যাচের ফলের জন্য বাংলাদেশের কৃতিত্বকে খাটো করে দেখছেন না ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ‘বাংলাদেশের কৃতিত্বকে অস্বীকার করব না। আমাদের ব্যাটিংয়ের শুরু থেকেই তারা আমাদের চাপে রেখেছে।’

দুই দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি শেষে গতকাল রবিবার গণমাধ্যমকে এসব কথা বলেন রোহিত।
  
তিনি মনে করেন, ১৪৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেওয়ার পরও জয় তুলে নেওয়ার সুযোগ ছিল। এক্ষেত্রে স্পষ্ট ভারতের ছোট ছোট ভুল ব্যবধান গড়ে দিয়েছে। রোহিত শর্মা বলেন, ‘এই স্কোর জেতার মত ছিল। মাঠে আমরা ভুল করেছি কিছু। দলের কিছু খেলোয়াড় একটু কম অভিজ্ঞ।’

এ সময় তারুণ্য নির্ভর দল নিয়ে কথা উঠলে রোহিত বলেন, ‘এই পরাজয় থেকে তারা শিখতে পারে। পরবর্তীতে যাতে এমন ভুল আর না হয়।’ তিনি আরো বলেন, ‘রিভিউ নেওয়ায় আমরা কিছু ভুল করেছি। মাঠে আমরা সেরাটা দিতে পারিনি। তবে ব্যাটিং অনুসারে লড়াই করার মত স্কোরই দাঁড় করাতে পেরেছিলাম।’

এদিন বাংলাদেশ টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠায়। তবে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভার শেষে ১৪৮ রান সংগ্রহ করতে পারে ভারত। জবাবে ৩ বল বাকি থাকতেই ১৪৯ রানের লক্ষ্য স্পর্শ করে মাহমুদউল্লাহ-মুশফিকরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে