গাজীপুরে কম্পোজিট কারখানায় অগ্নিকাণ্ড

সোমবার, অক্টোবর ২১, ২০১৯,৫:৫৪ পূর্বাহ্ণ
0
26

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গাজীপুরের কোনাবাড়ী থানার জরুন এলাকায় কেয়া কম্পোজিট কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। আজ সোমবার সকাল ৮টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া খান অগ্নিকাণ্ডের।

অগ্নিকাণ্ডের শুরুতে সর্বপ্রথম আগুন নিয়ন্ত্রণে কাশিমপুরের ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে। পরে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে