প্রবাসীর স্ত্রীর গায়ে আগুন ছুড়ে মেরে উত্যক্ত, ২ বখাটে আটক

রবিবার, অক্টোবর ১৩, ২০১৯,৯:০৮ পূর্বাহ্ণ
0
36

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামে দুই বখাটে যুবকের ছুড়ে মারা আগুনে পুড়ে আহত হয়েছেন প্রবাসীর স্ত্রী। এ ঘটনা ঘটে শনিবার সন্ধ্যায় তালতলা গ্রামে। অভিযোগ পেয়ে রাতেই পুলিশ অভিযান চালিয়ে দুই বখাটে অরুপ হোসেন (২৬) ও মোহাম্মদ রিপনকে (২৫) গ্রেপ্তার করেছে।

চুয়াডাঙ্গা সদর থানার ডিউটি অফিসার এস আই প্রসাদ কুমার চাকি জানান, শনিবার তালতলা গ্রামে হাতি নিয়ে যাওয়া হয়েছিল। হাতি দেখার জন্য অনেকেই ভীড় করে। প্রবাসীর ওই স্ত্রীও হাতি দেখতে বাড়ির গেটে এসে দাঁড়িয়েছিলেন। এ সময় একটি ভ্যানযোগে চুয়াডাঙ্গা শহরের ইসলামপাড়ার মো. দোলন আলীর ছেলে অরূপ হোসেন ও সানোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ রিপন ওই বাড়ির সামনে এসে এবং প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করে। এক পর্যায়ে ওই দুই যুবক দেশলাই কাঠি ধরিয়ে প্রবাসীর স্ত্রীর গায়ে ছুড়ে মারে। এতে তাঁর ওড়নায় আগুন ধরে যায়। হাতের কিছু অংশও দগ্ধ হয়। এরপর লোকজন তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়ে নিয়ে আসে।

রাতেই এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে রাত ১১টার দিকে ইসলামপাড়া এলাকা থেকে বখাটে দুজনকে গ্রেপ্তার করে নিয়ে আসে।

পুলিশ জানায়, বখাটে অরূপ হোসেন আগেও প্রবাসীর স্ত্রীকে নানাভাবে উত্যক্ত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে