রামপুরায় বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকের সড়ক অবরোধ

বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০১৯,৬:৩৭ পূর্বাহ্ণ
0
16

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজধানীর রামপুরায় সড়কে বকেয়া বেতন-ভাতার দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) এ কর্মসূচি সকাল ১০টা থেকে প্রায় ঘণ্টাখানেক সময় ধরে চলে। 

রামপুরা চৌধুরীপাড়ার আবুল হোটেলের কাছে অবস্থিত ইয়ার ফ্যাশন গার্মেন্টস নামের ওই প্রতিষ্ঠানের কর্মীদের বিক্ষোভের কারণে রামপুরা-চৌধুরীপাড়া সড়কে সকালে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে পুলিশের হস্তক্ষেপে আন্দোলনরত শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।  

আন্দোলনরত শ্রমিকরা জানান, ইয়ার ফ্যাশন গার্মেন্টসে তাদের তিন মাসের বেতন জমা পড়েছে। মালিকপক্ষ বেতন দেওয়া হবে বলে নানা টালবাহানা করছে। একপর্যায়ে শ্রমিকরা আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে আসেন। প্রায় ঘণ্টাখানেক সময় ধরে কর্মসূচি চলার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদেরকে সড়ক থেকে সরিয়ে দেয়। 

এদিকে, সড়ক অবরোধের কারণে রামপুরা-চৌধুরীপাড়া রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়ে যাত্রীরা। এসময় বাস থেকে নেমে পায়ে হেঁটে পথ চলতে দেখা যায় অনেক যাত্রীকে। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে