আজ কাতারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০১৯,৫:২৭ পূর্বাহ্ণ
0
89

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিশ্বকাপ বাছাইয়ে কাতারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও, মাঠে নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে চায় জামাল ভুঁইয়ারা। আর শিষ্যরা ভাল ফুটবল খেলতে পারলে তা, দেশের ফুটবলের জন্যই ইতিবাচক হবে বলে জানান কোচ জেমি ডে। এদিকে, স্বাগতিকদের সমীহ করলেও, বড় জয় নিয়ে দেশে ফিরতে চায় কাতার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়।

কদিন আগে ড্রাগনের দেশ ভুটানকে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ। গেল সেপ্টেম্বরে বিশ্ককাপ বাছাইয়ে কাতারের কাছে ৬-০ গোলে উড়ে গেছে আফগানরা। এ থেকেই বোঝা যায় কতটা কঠিন হতে পারে এই ম্যাচ।

ম্যাচের আগে রক্ষণভাগ নিয়ে চিন্তায় কোচ। ইনজুরিতে পরে নেই শুশান্ত ত্রিপুরা। তপু, ফাহাদ, ছিটকে পড়েন আগেই। ফিরেছেন টুটুল। কার্ড সমস্যায় খেলতে পারবেন না বিশ্বনাথ ঘোষ। তাই বিশ্বকাপ বাছাইয়ে হ্যাটট্রিক করা আলমোয়েজ আলীকে সামাল দিতে অগ্নিপরীক্ষাই দিতে হবে ইয়াসিন, রায়হান হাসানদের। মাঝমাঠে জামালের সঙ্গী মাসুক মিয়াইনজুরিত পড়ায় বিপাকেই পরেছেন জেমি।সমস্যা থাকবেই। তারপরও কাতারের বিপক্ষে শিষ্যরা স্বাভাবিক খেলা খেলবে এটাই চাওয়া তার।

বাংলাদেশ ফুটবল কোচ জেমি ডে বলেন, কাতারের সঙ্গে ম্যাচ খেলার সুযোগ সব সময় পাওয়া যাবে না। ফুটবলাররা এতদিন অনুশীলনে যা শিখেছে। মাঠে তা প্রয়োগ করতে পারলেই খুশি আমি। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে চাই আমরা। ওদের সঙ্গে ভাল খেলতে পারলে তা দেশের ফটুবলের জন্যই ইতিবাচক হবে। গেল বছর এশিয়ান গেমসে কাতারের যুব দলকে হারানোর সুখস্মৃতি আছে বাংলাদেশের যুবাদের। সে দলের অনেকেই আছেন এই দলে। সে ম্যাচে গোল করেছিলেন জামাল ভুইয়া। সুযোগ পেলেও এ ম্যাচে জ্বলে উঠতে চান তিনি।


ফেলিস সানচেজ দায়িব নেয়ার পর থেকেই আমূল পরিবর্তন এসেছে কাতারে। বার্সেলোনার একাডেমি দলের এই কোচ বদলে দিয়েছেন আলী হাসানদের। শেষ ম্যাচে ভারতের সঙ্গে ড্র করলেও, এ ম্যাচে বড় জযের আশা করছেন কাতার কোচ।কাতার ফুটবল দলের কোচ ফেলিক্স সানচেজ বলেন, স্বাগতিক হিসেবে ওরা কিছুটা সুবিধা পাবে। তবে আমরা এখানে জয়ের জন্যই এসেছি। বাংলাদেশের শেষ ম্যাচটা আমরা দেখেছি। ওরা ভাল দল। আবহাওয়া অনুকূলে থাকলে আমরা জয় নিয়েই ফিরতে পারবো আশা করছি।

১৫ অক্টোবর পরের ম্যাচে ভারতে সঙ্গে খেলবে বাংলাদেশ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে