যুবরাজ সালমানের বোনকে ফ্রান্সের আদালতে কারাদণ্ড

শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০১৯,৯:০২ পূর্বাহ্ণ
0
44

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাসায় কাজ করতে আসা এক মিস্ত্রিকে পায়ে চুমু খেতে বাধ্য করার মামলায় সৌদি রাজকন্যা হাসা বিনতে সালমানকে ফ্রান্সের আদালত ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের মেয়ে হাসা বিনতে সালমান ২০১৬ সালে প্যারিসের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ওই মিস্ত্রিকে পায়ে চুমু খেতে বাধ্য করেছিলেন।

পাইপ ঠিক করতে আসা ওই মিস্ত্রিকে পায়ে চুমু খেতে বাধ্য করাসহ তাকে আটকে রেখে মারধর করেন সৌদি রাজকন্যা ও তার দেহরক্ষী। বৃহস্পতিবার যখন রায় ঘোষণা করা হয় তখন আদালতে উপস্থিত ছিলেন সৌদির ডি-ফ্যাক্টো নেতা যুবরাজ সালমানের এই বোন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে