আজ বুধবার সকাল থেকে হিলি বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

বুধবার, সেপ্টেম্বর ১১, ২০১৯,৬:৫০ পূর্বাহ্ণ
0
51

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

মুসলমানদের পবিত্র আশুরা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম আজ সকাল থেকে আবার নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে এক দিন বন্ধ থাকার পর। কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে বন্দরে।

হিলি পানামা পোর্ট লিংকের সহকারী ব্যবস্থাপক আশিক কুমার সার্নাল জানান, পবিত্র আশুরা উপলক্ষে সরকারী ছুটি থাকায় গতকাল মঙ্গলবার স্থলবন্দরের সকল প্রকার কার্য্যক্রম বন্ধ ছিলো। আজ বুধবার সকাল থেকে বন্দরে যথারীতি সকল প্রকার আমদানি-রপ্তানির কার্য্যক্রম শুরু হয়েছে। বন্দরে ভারতীয় ট্রাক আনলোডসহ দেশি ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাওয়া শুরু করেছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে