শেরপুরে ঘরের ভেতর থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বুধবার, আগস্ট ২৮, ২০১৯,৮:২২ পূর্বাহ্ণ
0
134

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

শেরপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার স্বামী ও শ্বশুর পলাতক রয়েছে এ ঘটনার পর থেকে। এ ঘটনা ঘটে মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার ভাটপাড়া গ্রামে।

স্বজনরা জানান, দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় তাদের। পরে তারা দরজা খুলে ভেতরে ঢুকে দেখতে পান ঝুলন্ত অবস্থায় গৃহবধূ কনিকার লাশ। পুলিশকে খবর দেয়া হলে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এটিকে আত্মহত্যা বলে দাবি করছেন শ্বশুরবাড়ির লোকজন কিন্তু তা মানতে নারাজ গৃহবধূর পরিবার। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের পর হত্যাকাণ্ডের রহস্য বেরিয়ে আসবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে