[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ইউএস বাংলা এয়ারলাইন্সের এক কেবিন ক্রুকে ১০ কেজি সোনাসহ আটক করা হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিমানবন্দর আর্মড পুলিশ রোকেয়া শেখ মৌসুমী (২৪) নামের ওই কেবিন ক্রুকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন। তিনি বলেন, সকাল ১১টার দিকে মাস্কাট থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট ঢাকায় আসে। ওই ফ্লাইটের ক্রুরা গ্রিন চ্যানেল পার হয়ে বের হয়ে আসেন। এ সময় গোপান সংবাদের ভিত্তিতে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা কেবিন ক্রু মৌসুমীকে চ্যালেঞ্জ করেন। একপর্যায়ে তাকে কাস্টম জোনে এনে তল্লাশি করা হলে পাওয়া যায় ১০ কেজি সোনা তার কাছে।





























