[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে পুলিশ ৪৫ জন রোহিঙ্গাকে আটক করেছে । জানা গেছে, তারা একটি কারখানায় কাজ করছিল এবং স্থানীয়ভাবে একটি ঘর ভাড়া নিয়ে বাস করছিল।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর মোল্লাপাড়ায় স্থানীয় মোবারক হোসেনের ভাড়া ঘর থেকে তাদের আটক করা হয় তাদের।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলওয়ার হোসেন। পুলিশ জানিয়েছে, ৪৫ জন রোহিঙ্গা কক্সবাজারের উখিয়ার কুতুংপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে সীতাকুণ্ডে আসে। এরপর তারা একটি কারখানায় কাজ নেয়। পুলিশ জানিয়েছে এ বিষয়ে মামলা দায়ের করার পর আজই তাদের আদালতে পাঠানো হবে।





























