শেখ জাহাঙ্গীরের উদ্যোগে কম্বল ও নগদ অর্থ বিতরণ

মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২০,১০:২৭ পূর্বাহ্ণ
0
23

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

এজি লাভলু, স্টাফ রিপোর্টার : কুড়িগ্রামের চিলমারীতে শীতার্ত মানুষের মাঝে চিলমারীর কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর আলমের উদ্যোগে কম্বল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলার রমনা ইউনিয়নের মুদাফৎথানা এসসি উচ্চ বিদ্যালয় মাঠে ৫ শতাধিক শীতার্তের মাঝে কম্বল ও নগদ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক লাইলী বেগম, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, চিলমারী প্রেস ক্লাবের সহ-সভাপতি মমিনুল ইসলাম, চিলমারী সাংবাদিক ফোরাম সভাপতি সাওরাত হোসেন সোহেল, আনন্দ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম সুজন, উপজেলা প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক এস এম মোস্তাফিজার রহমান প্রমূখ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে