রাজধানীর একটি ভবনে বিস্ফোরণে দগ্ধ নিহত ১

সোমবার, জুলাই ১, ২০১৯,৪:৪৮ পূর্বাহ্ণ
0
38

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজধানীর গ্রিনরোডে একটি ভবনে কাজ করার সময় বিস্ফোরণে দগ্ধ চারজনের মধ্যে রাসেল শেখ (৩০) নামে একজন মারা গেছেন। রবিবার রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের এইচডিইউ ইউনিটে তাঁর মৃত্যু হয়।

রবিবার সকাল ৯টার দিকে গ্রিনরোডের ‘পারিল গ্রিন’ নামের ভবনে এই ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

দগ্ধরা হলেন- ফয়েজ হোসেন (২৩), সুজন (১৯), ও রকিব (২২)। পরে তাদের উদ্ধার করে ঢামেক বার্ন ইউনিটিতে আনা হয়। এদের মধ্যে ফয়েজের ৪০ শতাংশ, রকিবের ৩৭ শতাংশ ও সুজনের ১৮ শতাংশ দগ্ধ হয়েছে।

রবিবার রাতে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া রাসেলের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। রাসেলের দেহের ৬২ শতাংশ পুড়েছিল।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল সিকদার জানান, ওই ভবনের নিচতলায় রংয়ের কাজ করার সময় বিস্ফোরণ ঘটলে চারজন দগ্ধ হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কাউকে পায়নি এবং বিস্ফোরণের পর কোনো অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেনি। দগ্ধ ওই চার শ্রমিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এর আগে সকালে ওই ভবনের একটি কক্ষে ডেকোরেশনের কাজ করার সময় বৈদ্যুতিক সুইচ দেওয়ার সঙ্গেই বিকট একটি শব্দ হয়ে আগুন লেগে যায়। মুহূর্তে রাসেলসহ চার শ্রমিক দগ্ধ হন। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে