দুবাই এয়ার শো’তে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০১৯,৯:৪৭ পূর্বাহ্ণ
0
26
ফাইল ছবি

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আগামী ১৬ নভেম্বর দুবাই এয়ার শো’তে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ থেকে ১৯ নভেম্বর আরব আমিরাত সফর করবেন। তিনি দুবাই এয়ার শোতে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর এ সফরকালে তিনটি সমঝোতা স্মারক সই হবে। এগুলো হলো বাংলাদেশ-আমিরাত বিনিয়োগ কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা সই, দুই দেশের ইকোনমিক জোনের মধ্যে সহযোগিতা সই এবং আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের স্থায়ী ভবন নির্মাণে ল্যান্ড প্রটোকল সই।

এ ছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশীদ আল-মাকতুমের দ্বিপক্ষীয় বৈঠকও হবে। তিনি আবুধাবির ক্রাউন প্রিন্স এবং আরব আমিরাতের ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মুহাম্মাদ বিন যায়েদ আল নাহিয়ানের সঙ্গেও বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে