[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গতকাল নগরীর ২৩, ১২, ৮, ১১, ১৬ ও ২৬ নম্বর ওয়ার্ডের মোট দুই হাজার ৪ শত কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় কর্মহীন নিম্নআয়ের আয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝে চাল, ডাল, আলু, সাবান, লবণসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
সিটি মেয়র বলেন, করোনাভাইরাস সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। দেশের কোন জনগণ না খেয়ে থাকবে না। করোনা প্রাদুর্ভাব প্রতিরোধে সবাইকে ঘরে থাকার আহবান জানিয়ে মেয়র বলেন, প্রয়োজনে সকলের ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে। ত্রাণ বিতরণে কোন অনিয়ম সহ্য করা হবেনা এবং সঠিকভাবে ত্রাণ বিতরণ করতে হবে বলে সর্তক করেন।





























