আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬ ডিগ্রি সেলসিয়াস

মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২০,৭:০৭ পূর্বাহ্ণ
0
18

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

মঙ্গলবার (৭ জানুয়ারি) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকলেও তাপমাত্র কমে আরো বেশি শীত অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কনকনে ঠান্ডা ও ঘনকুয়াশায় পঞ্চগড়ে আবার ও জেঁকে বসেছে শীত। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন দিন তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে।

শীত বস্ত্রের অভাব ও তীব্র শীতের কারণে খেটে খাওয়া লোকজন পড়েছে চরম দুভোর্গে। শীতের হাত থেকে বাঁচার জন্য রাস্তার পাশে ও বাসা-বাড়িতে খড়-কুটো জ্বালিয়ে মানুষজন শীত নিবারণের চেষ্টা করছে। এদিকে সকাল ৭ টায় সূর্যের মুখ দেখা গেলেও শীতের তীব্রতা রয়েছে।

শীতে গরম কাপড়ের অভাবে অনেক দরিদ্র মানুষ বাড়ি থেকে বের হতে না পারায় কাজেও যোগ দিতে পারছেন না। তারা দ্রুত সরকারি বেসরকারি সহায়তা চেয়েছেন। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রহিদুল ইসলাম জানিয়েছেন, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কয়েকদিন থেকে তাপমাত্রা ওঠা-নামা করছে। আজ মঙ্গলবার সকাল ৯ টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ০ ডিগ্রী সেলসিয়াস।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে