[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ঢাকা মহানগর কমিটি আয়োজিত অব্যাহত নারী ও শিশুর প্রতি সহিংসতা ও ধর্ষণসহ নানা ধরনের নির্যাতন প্রতিরোধ ও প্রতিকারের দাবিতে আগামীকাল বুধবার (২৪ ফেব্রুয়ারি ) বিকাল ৩ টায় মিরপুর পাড়া কমিটির তত্ত্বাবধানে রাজধানীর মিরপুর ১ নম্বর বাসস্ট্যান্ড অঞ্চলের কাছে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ মহিলা পরিষদ,ঢাকা মহানগর কমিটি দীর্ঘ ৫০ বছর যাবত নারীর মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
অব্যাহত নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতা, ধর্ষণ, মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর কমিটির সভাপতি মাহাতাবুন নেসা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দ,পাড়া শাখার প্রতিনিধিবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকার জনপ্রতিনিধিবৃন্দ ।
প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে সঞ্চালনা করবেন হোসনে আরা শিল্পী, পরিবেশ সম্পাদক, ঢাকা মহানগর কমিটি।
প্রতিবাদ সমাবেশে কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দ, সংগঠক,পাড়া কমিটির সম্মানিত সংগঠক-সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, এলাকার জনপ্রতিনিধিবৃন্দ ও শুভানুধ্যায়ীসহ মহিলা পরিষদের সকল সদস্যকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
সংবাদ বিজ্ঞপ্তি।


























