৮ ক্যাটাগরিতে ১০ জন পেলেন ‘টয়োপ ২০১৯’ পুরষ্কার

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০১৯,৯:১৭ পূর্বাহ্ণ
0
31

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মন্তব্য করে বলেন, উচ্চ জিডিপি প্রবৃদ্ধির সুফল দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বুধবার (১৮ সেপ্টেম্বর) জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘টয়োপ ২০১৯’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম জানান, তরুণদের দক্ষতা উন্নয়নকে গুরুত্ব দিয়ে তাদের সংগঠন একটি আন্তর্জাতিক মানের ইনস্টিটিউট গড়ে তুলতে কাজ শুরু করেছে।

রাজধানীর একটি হোটেল আয়োজিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জুনিয়র চেম্বারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয় সারাবিশ্বে তরুণ নেতৃত্ব গড়ে তুলতে। অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নুর এ আলম চোধুরী, জেসিআই এর ন্যাশনাল প্রেসিডেন্ট ইরফান ইসলামসহ সংগঠনের সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবী এ সংগঠন থেকে এবার ৮ ক্যাটাগরিতে ১০ জনকে পুরস্কার দেয়া হয়। এরমধ্যে ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য মাশরাফি বিন মর্তুজা, রাজনীতিতে মহিবুল হাসান চৌধুরী নওফেল, ব্যবসায় শায়ান এফ রহমান ও সালমান করিম, নারী নেতৃত্বে তাহমিনা মোস্তফাকে পুরস্কার দেয়া হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে