৫কোটি সাড়ে ২১লাখ টাকা ব্যয়ে চার মেরিন একাডেমি স্থাপনের কাজ চলছে

বুধবার, ফেব্রুয়ারি ২৪, ২০২১,১২:৩৩ অপরাহ্ণ
0
22

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রংপুর, বরিশাল, সিলেট ও পাবনায় ৪টি নতুন মেরিন একাডেমি প্রতিষ্ঠার কাজ করছে সরকার। প্রায় ৫ কোটি সাড়ে ২১ লাখ টাকা ব্যয়সম্বলিত প্রকল্পের বাস্তবায়নের মেয়াদ জুলাই ২০১২ থেকে জুন ২০২১ পর্যন্ত। নতুন মেরিন একাডেমিগুলোর শিক্ষাকার্যক্রম গতবছরের জুলাই থেকে শুরু হয়েছে। প্রতিটি একাডেমির আসন সংখ্যা ৫০টি (পুরুষ)।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গতকাল পীরগঞ্জে অবস্থিত নবনির্মিত বাংলাদেশ মেরিন একাডেমি রংপুর পরিদর্শনকালে বলেন, বিশ্বব্যাপী নাবিকদের চাহিদা অনুধাবন করে সরকার রংপুর, বরিশাল, সিলেট এবং পাবনায় নতুন মেরিন একাডেমিগুলো স্থাপন করছে।

 পরিদর্শন উপলক্ষে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বলেন, মেরিটাইম সেক্টরে ৫০ বছরে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা ছাড়া কারো অবদান নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ৪টি মেরিন একাডেমির পাশাপাশি মেরিটাইম সেক্টরে দক্ষ নাবিক তৈরিতে গাইবান্ধা, কুড়িগ্রাম ও চাঁদপুরে আরো তিনটি মেরিটাইম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবেন।

প্রধানমন্ত্রী শিগগিরই রংপুর, বরিশাল, সিলেট ও পাবনা মেরিন একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন, উল্লেখ করে তিনি বলেন, মেরিটাইম সেক্টরে উচ্চতর ডিগ্রী অর্জনের লক্ষ্যে বর্তমান সরকার ইতোমধ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি’ও প্রতিষ্ঠা করেছে।

 প্রতিমন্ত্রী পরে পীরগঞ্জের ফতেহপুরে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত এবং ফাতেহা পাঠ করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে