২২৭ ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ৮২৪১৭ হজযাত্রী

বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০১৯,৬:৩৩ পূর্বাহ্ণ
0
31

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ পালন করতে গতকাল রাত পর্যন্ত পৌঁছেছেন ৮২ হাজার ৪১৭ জন হজযাত্রী। তাদের মধ্যে রয়েছেন ৪ হাজার ৬০৪ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৭ হাজার ৮১৩ জন বেসরকারি ব্যবস্থাপনায় ।

মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানানো হয়েছে গতকাল বুধবার সৌদি আরবের স্থানীয় সময় দিবাগত রাত ৩টায় ।

এতে বলা হয়েছে,  ৮২ হাজার ৪১৭ জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১২০টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১০৭টিসহ মোট ২২৭টি ফ্লাইটে সেখানে পৌঁছান তারা। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন।

গতকাল বুধবার রাত ১টায় প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. জহির আহমেদের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় হজযাত্রীদের মক্কা, মদিনা ও জেদ্দার বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে পর্যালোচনা করা হয়।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছরের ১০ আগস্ট হজ অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে