[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
জেবিন আক্তার
বসন্ত ঋতুরাজ
বসন্ত ফাগুনের আগুন
বসন্ত কাঙ্ক্ষিত মধুকাল
বসন্ত যৌবনের দূত!
ফাগুন হাওয়ায় দোল লাগে
বাংলার নিসর্গ প্রকৃতিতে
ফুলে ফুলে রঙিন হয়ে ওঠে
প্রকৃতির সবুজ অঙ্গন
মৃদুমন্দ বাতাসে ভেসে আসে
ফুলের গন্ধ
জানিয়ে দেয় ঋতুপতির
আগমনী বার্তা !
কোকিলের কুহুকুহু
ঝরাপাতার শুকনো নূপুরের নিক্কন
পলাশ শিমুলের গাছে চলে
আগুনের খেলা !
প্রকৃতির মিলন ঘটে মধুমাসেই
বসন্ত নিয়ে আসে পূর্ণতা !
বাসন্তী রঙে সাজায় মনকে
আনমনা করে মানুষকে
খোঁপায় ফুল হাতে চুড়ি
শাড়ী পাঞ্জাবী ফতুয়ায়
নতুন করে নিজেদের সাজায়
তারুণ্যের উচ্ছ্বাসে!
কবিতা গান নৃত্য চিত্রকলায়
বসন্তের বন্দনা অহরহ!
বসন্ত সবার হৃদয়ে এনে দেয়
ফাগুনের দোলা!
































