হাজী সেলিম পুত্রের গোপন অফিসে ‘টর্চার সেল’

মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২০,৭:০৫ অপরাহ্ণ
0
318

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

র‍্যাব পুরান ঢাকার চকবাজারের মদিনা আশিক টাওয়ারের ১৬ তলায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের একটি গোপন অফিসের সন্ধান পেয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার পর মদিনা আশিক টাওয়ারের ১৭ তলার সেখানেও অভিযান চালানো হয় জানিয়ে র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক লে. ক. আশিক বিল্লাহ বলেন, আমাদের কাছে তথ্য ছিল, ১৭ তলায় একটি গোপন কক্ষ আছে। এই কক্ষটি ‘টর্চার সেল’ হিসেবে ব্যবহার করা হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

ওই কক্ষ থেকে মানুষের হাড়, হ্যান্ডকাফ, দড়ি, চাকু, গামছা, নেটওয়ার্কিংয়ের কাজে ব্যবহৃত ওয়াকিটকিসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে দাবি করে তিনি বলেন, ‘টর্চার সেলে’ এসব সরঞ্জাম পাওয়া গেছে। তবে ওই কক্ষ থেকে পাওয়া মানুষের হাড়ের মতো একটা কিছু পাওয়া গেছে। ফরেনসিক করার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।  

র‍্যাব দাবি করেছে, ১৬ তলা ভবনের ছাদের ওপরের এই কক্ষটি হাজী সেলিমের ছেলে ইরফান ‘সেলিম টর্চার সেল’ হিসেবে ব্যবহার করত। পুরান ঢাকার সবচেয়ে বড় ভবন এটি। ভবনের ১৬ তলায় হাজী সেলিম মালিকানাধীন মদিনা ডেভেলপারের অফিস। এর ওপরই ছাদে ‘টর্চার সেল’।

তবে ভবনের নিরাপত্তাকর্মী আব্দুল খালেক বলেন, মদিনা ডেভেলপারে হাজী  সেলিম নিজেও অফিস করেন। তার ছেলে ইরফান সেলিমও মাঝে মাঝে আসেন। তারা ছাদেও যান। তবে টর্চার সেলের বিষয়ে কোনো কিছু জানেন না বলে জানান তিনি।

সরেজমিনে সোমবার রাতে সুউচ্চ আশিক টাওয়ারে মদিনা ডেভেলপারের অফিসে কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে দেখা গেছে। তাঁরা জানিয়েছেন, হাজী সেলিম ও ইরফান সেলিম- দুজনই এই অফিসে আসেন। তবে তাঁরা টর্চার সেলের বিষয়ে কিছু বলতে পারেননি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে