স্বামীকে বোকা বানিয়ে রাত্রিযাপন, প্রেমিকসহ পুলিশের হাতে আটক স্ত্রী

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০১৯,৭:৩৯ পূর্বাহ্ণ
0
101

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

স্বামীকে বার বার বোকা বানিয়ে রক্ষা হলো না স্ত্রীর। প্রেমিকসহ পুলিশের কাছে ধরা পড়েছে গৃহবধূ। ভারতের পশ্চিমবঙ্গের শিয়ালদহে ঘটেছে ঘটনাটি। ভারতীয় গণমাধ্যম জানায়, স্ত্রী উদ্বিগ্ন কণ্ঠে স্বামীকে ফোন করে জানতে চেয়েছিলেন, তুমি কি দুর্ঘটনায় পড়েছো?

স্বামী জবাবে বলের, না তো! কেন? স্ত্রী তখন বলেন, বাড়িতে এক জন এসে বলছেন, তুমি নাকি দুর্ঘটনায় পড়েছো। তাই ফোন করলাম। এর পর বাড়ি ফিরে স্বামী দেখেন, স্ত্রী নেই। কিছুক্ষণ পর একটা অচেনা নম্বর থেকে স্বামীর কাছে ফোন আসে। বলা হয়, তোর স্ত্রীকে তুলে নিয়ে গিয়েছি। লাশ পৌঁছে যাবে। ফোন পেয়েই মঙ্গলবার (১৭ ডিসেম্বর) থানায় ছুটে যান গুড্ডু। পুলিশকে সবটা খুলে বলেন। শুরু হয় তদন্ত।

বুধবার দুপুরে শিয়ালদহের একটি হোটেল থেকে স্ত্রীকে উদ্ধার করে পুলিশ। জালে পড়েন আরও এক যুবক। তার নাম রাম পারভেজ ওরফে শেখ দিওয়ান। জানা গেছে, তাতে পুলিশও হতবাক! স্বামী গুড্ডুকে বোকা বানিয়ে অন্য কারো সঙ্গে প্রেম করছিলেন ওই নারী। দুজনে শিয়ালদহের এক হোটেলে লুকিয়ে ফোনে ভয় দেখাচ্ছিলেন গুড্ডুকে।

এর আগেও অবশ্য গুড্ডুকে বোকা বানিয়ে তারা বিভিন্ন জায়গায় থেকেছেন। কিন্তু সে বার পুলিশের ঝামেলায় পড়তে হয়নি। ফোনে খুনের হুমকি পেয়ে থানায় অপহরণের অভিযোগ করেন গুড্ডু। এখন অপহরণের অভিযোগে ওই নারীর প্রেমিককে গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে। গুড্ডু পেশায় অটোচালক। রাম পারভেজ দিল্লির একটি বারে কর্মরত। কিছু দিন আগেই শহরে এসেছিলেন। প্রেমিকার সঙ্গে ফন্দি এঁটে শিয়ালদহের হোটেলে লুকিয়ে ছিলেন তারা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে