সু চির সম্মাননা কেড়ে নিয়েছে লন্ডন

শনিবার, মার্চ ৭, ২০২০,৯:৩৫ পূর্বাহ্ণ
0
24

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

লন্ডন সিটি কর্পোরেশন সিএলসি মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চিকে দেওয়া সম্মাননা কেড়ে নিয়েছে। রাখাইনের রোহিঙ্গাদের উপর নির্মম হত্যাকাণ্ডের অভিযোগে সু চির বিরুদ্ধে এ পদক্ষেপ নিয়েছে লন্ডন। 


লন্ডনের ঐতিহাসিক এবং অর্থনৈতিক অঞ্চলগুলো পরিচালনা করা সিএলসি কর্তৃপক্ষের নির্বাচিত প্রতিনিধিদের ভোটে সু চির সম্মাননা বাতিল করা হয়েছে। ২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর বর্বর হত্যাকাণ্ড চালায় মিয়ানমার সেনাবাহিনী। হত্যা, ধর্ষণ, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়াসহ ধ্বংসযজ্ঞ চলে গোটা রাজ্য জুড়ে। এর ফলে প্রাণ বাচাঁতে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।

এ ঘটনার বিচার না করে বরং মিয়ানমারের সেনাবাহিনীর হয়ে সাফাই গেয়েছেন সু চি। এর আগে ২০১৭ সালের মে মাসে গণতন্ত্রের জন্য অহিংস লড়াই এবং মানুষের জন্য একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য  সু চি’কে সম্মাননা দিয়েছিল সিএলসি। নিজ দেশের গণহত্যার সমর্থন করায় শেষ পর্যন্ত সম্মাননা হারালো সু চি। এছাড়া এর আগে কানাডার পার্লামেন্টের দেওয়া সম্মানসূচক নাগরিকত্ব, ব্রিটেনের অক্সফোর্ড শহরের দেওয়া সম্মাননা, গ্লাসগো নগর কাউন্সিলের দেওয়া ফ্রিডম অফ সিটি খেতাব, লন্ডনভিত্তিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়া সম্মাননা হারিয়েছেন সু চি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে