[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মো. রবিন : গতকাল (৩ মে) বিকেলে সিলেটের হবিগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়। নিহত অটোরিকশা চালক আক্তার (৩৮) শায়েস্তাগঞ্জ উপজেলাধীন অলিপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী ট্রাক সামনে থাকা একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত পাশে চলে যায় এবং বিপরীত পাশ থেকে আসা অটোরিকশাটির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা দুজন যাত্রী ছিটকে পড়ে যায়। যাত্রীরা সামান্য আহত হলেও ঘটনাস্থলে নিহত হয় অটোরিকশা চালক।
এ ঘটনায় হবিগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনির লাশটি সনাক্ত করে।
অফিসার ইনচার্জ মনির জানান, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে এসে লাশটি শনাক্ত করি তবে নিহত আক্তারের পরিবারের আবেদনের কারনে লাশটি আমরা ময়নাতদন্তে পাঠাইনি। লাশটি সরাসরি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।





























