সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নানা-নাতির মৃত্যু

বৃহস্পতিবার, আগস্ট ৪, ২০২২,১১:২০ অপরাহ্ণ
0
19

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সৌরভ সোহরাব,সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় বজ্রপাতে নানা জমির উদ্দিন (৬২) ও নাতি পাপ্পু হোসেন (১৩) নামে দুই জনের  মৃত্যু হয়েছে। ০৩ জুলাই বুধবার বিকাল ৫ টায় উপজেলার চৌগ্রামের হিয়ালার বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার বিকালে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে শখের বশে বাড়ির পাশের হিয়ালার বিলে   মাছ ধরতে যায় নানা ও নাতি। মাছ ধরা অবস্থায় সেখানে হঠাৎ বজ্রপাতে দুই জনই মৃত্যবরণ করেন।

পরে রাত ১০ টায় পানিতে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়। বজ্রপাতে নিহত নানা জমির উদ্দিন(৬২) ও নাতি পাপ্পু হোসেনের (১৩) বাড়ি ছোট চৌগ্রামে।

বৃহষ্পতিবার বেলা ১১ টায় ছোট চৌগ্রাম কেন্দ্রীয় কবরস্থানে জানাজা নামাজ শেষে তাদের দাফন সম্পন্ন হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে