[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সৌরভ সোহরাব, সিংড়া প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরানের পক্ষ থেকে ১২ জন বেকার যুব ও যুব মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদের অর্থায়নে ভাইস চেয়ারম্যানের বরাদ্দ থেকে এই সেলাই মেশিন বিতরণ করেন তিনি।
বিতরণকালে ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান বলেন, উপজেলা পরিষদ থেকে বেশি কাজ করার সুযোগ নেই। তারপরও এই সীমাবদ্ধতার মাঝেও চেষ্টা করি সর্বোচ্চ কাজ টুকু দেয়ার। একটা সেলাই মেশিনের দাম ৬ থেকে ৭ হাজার টাকা। এটা হয়তো অনেকের কাছে কিছুই না, আবার অনেকের কাছেই অনেক কিছু। সেলাই মেশিন পাওয়ার পর রাস্তা, ঘাটে, অফিসে যখন কেউ বলে ভাই আপনি একটা সেলাই মেশিন দিয়েছিলেন সেই মেশিনে কাজ করে মাসে ৩ থেকে ৪ হাজার টাকা আয় করি তখন ভাল একটা অনুভুতি কাজ করে।





























