[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
নাটোরের সিংড়ায় আলী আহমদ নামের এক যুবককে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়ে সোপর্দ করা হয়েছে পুলিশে। এই ঘটনা ঘটে রবিবার সন্ধ্যা সাতটায় সিংড়া পৌর শহরের মহেশচন্দ্রপুর এলাকায় । মৃত নছের আলীর ছেলে আটক যুবক পরশুরামপুর থানার বেরাবাড়িয়া গ্রামের ।
স্থানীয় পৌর কাউন্সিলর আব্দুল আওয়াল রিংকু জানান, রবিবার সন্ধ্যায় পৌর শহরের মহেশচন্দ্রপুর এলাকায় ঘুরতে দেখা যায় একজন উদ্ভট প্রকৃতির যুবককে । এসময় কৈল্যার স্থানীয় বাজারের ২টি শিশুকে ঐ যুবক তার ব্যাগ থেকে চকলেট বা বিস্কুট দিতে চাইলে ছেলেধরা সন্দেহ হয় এলাকাবাসীর। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আটককৃত যুবক ছেলেধরা কি না তা দেখা হচ্ছে তদন্ত করে । সিংড়ার সর্বত্রই এখন ছেলেধরা আতঙ্ক বিরাজ করছে বিষয়টি আসলে কি? এমন প্রশ্নের উত্তরে ওসি বলেন, এবিষয়ে সচেতনতামূলক পোস্ট দেয়া হয়েছে। আর এলাকায় কাউকে সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিতে বলা হয়েছে।





























